নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
নলডাঙ্গায় অবৈধভাবে সার মজুদ ও বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুরে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

অভিযানে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির বিষয়টি ধরা পড়লে ব্যবসায়ী মো: মোহন আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে মেসার্স মদিনা অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো: মোহন আলীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: সাজ্জাদ হোসাইন।

এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো: শাহজাহান, রণজিত কুমার সিংহ ও মো: মামুনুর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার জানান, ‘কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধভাবে সার মজুদ ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’