ভালুকায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বিল্লাল হোসেন ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার ভরাডোবা হোম গার্ডেন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সড়ক দুর্ঘটনায় যুবক নিহত |প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার ভরাডোবা হোম গার্ডেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালার এলাকার মরহুম আফসার উদ্দিনের ছেলে। তিনি একজন মুদি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ভালুকা উপজেলার মেদুয়ারী এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার ভরাডোবা হোম গার্ডেন এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এত তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আনছার উদ্দিন জানান, তার ভাই ভালুকায় এক বন্ধুর বাড়ি থেকে বিকেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।