নেত্রকোনায় মোটরসাইকেল উল্টে যুবক নিহত

পুলিশ জানায়, সামি রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বাইবাস সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে তাল সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
নিহত সামি
নিহত সামি |নয়া দিগন্ত

নেত্রকোনায় মোটরসাইকেল উল্টে আলবার খান সামি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা শহর থেকে ৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে নির্মাণাধীন বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সামি শহরের চকপাড়া নিবাসী ইসলাম উদ্দিন খান চঞ্চলের ছেলে।

পুলিশ জানায়, সামি রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বাইবাস সড়কে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে তাল সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ডিউটি অফিসার জানান, রাতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় উল্টে বাইবাস সড়কে ওই যুবক নিহত হন।