বিদেশী অস্ত্রসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হত্যাসহ বিভিন্ন মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীকেও গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজসহ তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজসহ তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার ২৬ মামলার আসামি ও সাতটি হত্যাসহ বাবু মোল্লা হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কালাই সবুজকে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুলকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সবুজ ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। অপর সহযোগী এজাজুল ভুলতা এলাকার মাঝিপাড়া মরহুম শাহাদাতের ছেলে।

ওসি এ এইচ এম সালাহউদ্দিন আহমেদ জানান, সবুজ নামে শীর্ষ সন্ত্রাসী সাতটি হত্যাসহ একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। পাশাপাশি নানা অপরাধে তার বিরুদ্ধে মোট ২৬ টি মামলা রয়েছে।

ওসি আরো জানান, সবুজ মুড়াপাড়া এলাকায় ত্রাসের রাজত্ব করতে চেষ্টা করতো। গত তিন মাস নজরদারিতে রাখার পর বুধাবার গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে সবুজকে বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে অনুযায়ী তার সহযোগী বিভিন্ন মামলার আসামি এজাজুলকেও রূপসী এলাকা থেকে গ্রেফতার করা হয়।