কমলগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে কয়েক শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পান।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
কমলগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প : সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে কয়েক শতাধিক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি বিনামূল্যে ওষুধ পান।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কমলগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোবর্ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইনসাফ সমাজকল্যাণ পরিষদ, কমলগঞ্জ-এর আয়োজনে এবং বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছরওয়ার শুকরানা নান্না, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শফিকুর রহমান এবং আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী, সংবাদকর্মী, চিকিৎসক ও মানবাধিকারকর্মী এবং ইনসাফ সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা মো: আব্দুস সালাম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব নাজমুল ইসলাম মুকুল।

অতিথিরা বলেন, সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে ইনসাফ সমাজকল্যাণ পরিষদ এবং কমলগঞ্জের পল্লী চিকিৎসকদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তারা বলেন, প্রতিষ্ঠাতা মো: আব্দুস সালাম নিজ এলাকার মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভাপতির বক্তব্যে মো: আব্দুস সালাম বলেন, দেশের স্বাস্থ্যসেবা এখনও সবার দোরগোড়ায় পৌঁছেনি। ফলে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই বাস্তবতা বিবেচনায় ইনসাফ সমাজকল্যাণ পরিষদ ও বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, করোনা মহামারি, বন্যা, শীতসহ বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি এ উদ্যোগে সহযোগিতাকারী দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে কয়েক শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

ক্যাম্পে সাতজন পল্লী চিকিৎসক—মো: আব্দুস সালাম, মো. মহিউদ্দিন, সুদীপ মালাকার, মো: রায়হান মুজিব, বিনয় কুমার পাল, নুরুল ইসলাম পুতুল ও শওকত উদ্দিন রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।