৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন |নয়া দিগন্ত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা সভাপতি আশরাফুল ইসলাম নিপু, কাশিয়াডাঙ্গা থানা সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মতিহার থানা সাধারণ সম্পাদক আল মামুন বাবু, চন্দ্রিমা থানা সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা মুঈদুর রহমান মঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষকদলের সভাপতি সরফুজ্জামান শামীম, তাঁতী দলের সভাপতি মোশাররফ হোসেন কাজলসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।