পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে প্রতিরোধ ব্যূহ

ভারত থেকে অবৈধ পুশ-ইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
সীমান্তে প্রতিরোধ ব্যূহ |নয়া দিগন্ত

ভারত থেকে অবৈধভাবে পুশ-ইন ঠেকাতে জনসাধারণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ ব্যুহ গড়ে তুলেছে বিজিবি।

সিলেট সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে ৪৮ (সিলেট) বর্ডার গার্ড ব্যাটালিয়ন। সীমান্ত জুড়ে কঠোর নজরদারি ও টহলও জোরদার করা হয়েছে।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন জানায়, ভারত থেকে অবৈধ পুশ-ইন ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

জনসচেতনতামূলক প্রচারণার পাশাপাশি সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত রুটসমূহে স্ট্যান্ডবাই ডিউটি, নিজস্ব ও বেসামরিক গোয়েন্দা নজরদারি জোরদার, মাইকিং, গণসংযোগ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা পরিচালনা করা হচ্ছে।

একই সাথে পুশ-ইন প্রতিরোধমূলক কার্যক্রমে জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে।

এছাড়াও সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত বিজিবিকে তথ্য প্রদানের জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।