কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে ইমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলী পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলী পুরানবাড়ি গ্রামের জনৈক লিটন ডাক্তারের বাড়িতে শুক্রবার (১৭ জুলাই) রাতে চোর সিঁধ কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন চিহিৃত চোর হিসেবে ইমন মিয়াকে পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী বাজার থেকে ধরে এনে গণপিটুনি দেয়া হয়। এতে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে।



