তৌহিদী জনতার দাবি আদায়ে লংমার্চ ঘোষণা করা হয়েছে : ডা: শফিকুর রহমান

নির্বাচন পূর্বে বিএনপির যে ওয়াদা ছিল তা থেকে দলটি সরে গিয়ে দেশপ্রেম এবং দেশাত্মবোধের ওপর কুঠারাঘাত করেছে।

Location :

Daudkandi
লংমার্চ বহরে বিরোধী দলীয় নেতা ও ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ডা: শফিকুর রহমান।
লংমার্চ বহরে বিরোধী দলীয় নেতা ও ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ডা: শফিকুর রহমান। |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
এদেশের তৌহিদী জনতার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটকর্তৃক লংমার্চ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ডা: শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে দাউদকান্দি বিশ্বরোড মডেল মসজিদ গেইটে স্থানীয় জোটকর্তৃক আয়োজিত সমাবেশে চলামান গাড়িবহর থেকে তিনি একথা বলেন।

ডা: শফিকুর রহমান বলেন, ‘নির্বাচন পূর্বে বিএনপির যে ওয়াদা ছিল তা থেকে দলটি সরে গিয়ে দেশপ্রেম এবং দেশাত্মবোধের ওপর কুঠারাঘাত করেছে। জনগণের মৌলিক চাহিদা আজ ভূলন্ঠিত, এমতাবস্থায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট নিরব থাকতে পারে না।’

এর আগে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা উত্তর জেলা নেতৃবৃন্দের মাঝে অধ্যাপক লোকমান হাকিম ভুইয়া, দেবিদ্বারের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ, মাওলানা মিজানুর রহমান আতিকি, দাউদকান্দি পৌর আমির আবুল কাশেম প্রধানিয়া প্রমুখ। ‎