ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিত্তপ্রস্তর সম্পন্ন করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর ইউনিয়নে মহেশালী এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘অতি অল্প সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করা প্রয়োজন, তা করা হয়েছে। বাকি কাজগুলোও যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে আশা করছি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর মাধ্যমে এলাকায় উচ্চশিক্ষার প্রসার ঘটবে, পাশাপাশি কর্মসংস্থান ও কাজের সুযোগ সৃষ্টি হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে ভিসির ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ভিসিও এই এলাকার মানুষ। তিনি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ভালো কাজ করবেন এমন বিশ্বাস রয়েছে তার।’
স্থানীয় জনগণের প্রতি বিশ্ববিদ্যালয়টি নিজেদের সম্পদ হিসেবে দেখে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। তাই এর উন্নয়ন ও সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসে আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো: ইসরাফিল, ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



