মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব পৌরসভার বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকায় পানিতে ডুবে আড়াই বছর বয়সী রিহান দাস নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে ওই এলাকার জমজম খালে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
রিহান বাইশপুর গ্রামের দাসপাড়া এলাকার মাছ বিক্রেতা বাপ্পী দাসের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, রিহান দাসের মা দুপুরের রান্না ও ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময়ে সবার অগোচরে বাড়ির লাগোয়া খালের পাড় চলে যায় রিহান। খালের পাড় থেকে এক পর্যায় নিচে পড়ে গভীরে চলে যায়। মায়ের ডাক চিৎকারে বাড়ির লোকজন পাশ্ববর্তী খালে খোঁজাখুঁজি করে। পরে খাল থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: নূরে আলম অভি পরিবারের লোকজনকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।



