রাজবাড়ীতে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার (২৩ জুলাই) বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে শহরের আজাদী ময়দানের মেলার মাঠ পর্যন্ত বনাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন মেলার উদ্ধোধন করে স্টলগুলো ঘুরে দেখেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ বিষয়ে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল হক, বিএনপি নেতা ভিপি গাজী আহসান হাবীব, সাংবাদিক আবু মুসা বিশ্বাস, ফরিদপুর বিভাগীয় বন অফিসার মো: তৌহিদুল ইসলাম ও রাজবাড়ী বন বিভাগের সহকারী পরিচালক সানজিদা বেগম।



