সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়েই দেশ ও সমাজকে এগিয়ে নিতে হবে।’
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের রাজারগাঁও উচ্চবিদ্যালয়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট সদর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. দুলাল রেজা এবং সঞ্চালনা করেন হাটখোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন সুলতান।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী এবং হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, রাজারগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, শাহজালাল বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকবর আলী, আখতারুজ্জামান বসু, মো. আজির উদ্দিন, সাইদুল ইসলাম, মোহাম্মদ আলী, তারেক রাকিব, কাইয়ুম আহমদ, আবুল হোসেন, আল আমীন চৌধুরী, দুয়েদুল ইসলাম, জুবেল আহমদ, আব্দুল কাইয়ুম, নিজাম উদ্দিন, জামিল আহমদ, এহসানুল হক পাবেল, মিজানুর রহমান মেহরাব, ফারদিন, আবু তাহের, হুসাইন, রাকিব ও এমরান হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য উষ্ণ অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।



