লালমোহনে মাদকসহ ৪ মাদককারবারি আটক

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমোহন থানায় মামলা রুজু করা হয়েছে।

Location :

Lalmohan
আটক চার মাদককারবারি
আটক চার মাদককারবারি |নয়া দিগন্ত

লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে পুলিশের এক বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চার মাদককারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরাকান্দি এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: হাসিবুল্লাহ শামিম (২৫) রমাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজল ইসলামের ছেলে, মো: মাহমুদুল হাসান (২৪) রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবিউল্লাহর ছেলে, মো: নুরনবী (২৪) পাঙ্গাসিয়া পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের দুলাল খন্দকারের ছেলে। মো: মনির (২৫)মধ্য পাঙ্গাসিয়া পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মো: মোন্তাজ মিস্ত্রীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছারের নির্দেশনায় লালমোহন থানার উপ-পরিদর্শক (নি:) আসাদুজ্জামান খান এবং তার সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

পুলিশ আরো জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালমোহন থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’