ফেনীতে বিপুল পরিমাণ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ পলিথিন জব্দসহ তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে |নয়া দিগন্ত

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে পরিবেশের জন্য ক্ষতিকর বিক্রয় নিষিদ্ধ পলিথিন বন্ধে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীমা আক্তারের নেতৃত্বে শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় মেসার্স জাহিন স্টোর থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ ও পাঁচ হাজার টাকা, মেসার্স মদিনা স্টোর থেকে ৩২৫ কেজি পলিথিন জব্দ ও ১০ হাজার টাকা এবং মো: নাসিম খানের দোকান থেকে ১৪০ কেজি পলিথিন ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ, পরিদর্শক শাওন শওকত ও ব্যাটালিয়ান আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।