বোয়ালমারীতে বালতির পানিতে ডুবে ১০ মাসের শিশুর মৃত্যু

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

Location :

Faridpur
বোয়ালমারীতে বালতির পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে
বোয়ালমারীতে বালতির পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে |নয়া দিগন্ত

ফরিদপুরের বোয়ালমারীতে বালতির পানিতে ডুবে আয়েশা নামে ১০ মাস বয়সের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই গ্রামের আশিক মোল্লার একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আয়েশাকে ঘরের ভেতর বিছানায় ঘুমিয়ে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটিকে গোসল করানোর জন্য ঘরের বাইরে কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল। শিশু আয়েশার ঘুম ভেঙে গেলে সে হামাগুড়ি দিয়ে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের বাইরে চলে যায়।

কিছুক্ষণ পর আয়েশাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এসময় বাড়ির বাইরে রাখা পানিভর্তি বালতিতে শিশুটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত পানি থেকে উদ্ধার করে পরীক্ষা করে পরিবারের সদস্যরা তার মত্যুর বিষয়ে নিশ্চিত হন।