নোয়াখালীতে ৩টি বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জ মো: রহিম (২১) নামের এক যুবককে তিনটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ৩টি বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে আটক যুবক মো: রহিম
নোয়াখালীতে ৩টি বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে আটক যুবক মো: রহিম |নয়া দিগন্ত

নোয়াখালীর বেগমগঞ্জ মো: রহিম (২১) নামের এক যুবককে তিনটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ আটক করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে তাকে আটক করা হয়।

আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছিল। এ সময় গোপালপুর-বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে তার শরীর তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

নোয়াখালীর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন বলেন, ‘মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।’