দামুড়হুদায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

বুধবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়। থানা ও কার্পাসডাঙ্গা-ভগিরথপুর পুলিশ ক্যাম্পের পৃথক তিনটি দল এ অভিযান পরিচালনা করে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
গ্রেফতার তিন আসামি
গ্রেফতার তিন আসামি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ ও আওতাধীন পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দু’জন জিআর ও একজন সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন— উপজেলার দুধপাতিলা গ্রামের সুমন মিয়া (৩০), হুদাপাড়া উত্তরপাড়ার চাঁদ আলী ও নতিপোতা মাঝপাড়ার হাবিবুল্লাহ (২৫)।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে বুধবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেফতার করা হয়। থানা ও কার্পাসডাঙ্গা-ভগিরথপুর পুলিশ ক্যাম্পের পৃথক তিনটি দল এ অভিযান পরিচালনা করে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।