এসএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৩

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) |নয়া দিগন্ত

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ আইনে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ২০০ গ্রাম গাঁজা ও এক বোতল বিদেশী মদ উদ্ধার করেছে।

এদিকে, মহানগর ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০৮টি যানবাহন আটক করেছে।

শুক্রবার (১৪ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।