গাংনীতে শতাধিক নাগরিকের এনসিপিতে যোগদান

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এনসিপিতে যোগ দেন।

Location :

Gangni

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনীতে শতাধিক নাগরিক আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা এনসিপিতে যোগ দেন।

এনসিপির গাংনী উপজেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো: সবুজ রানার পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির মেহেরপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মো: আরিফ খান।

এ সময় কেন্দ্রীয় যুব শক্তির সংগঠক মো: মুজাহিদুল ইসলাম, মো: সাজেদুর রহমান, মেহেরপুর জেলার সদস্য শামীম আহমেদ আজম, আমীর হামজা, কাজীপুর ইউনিয়নের প্রধান হাসানুজ্জামান, ষোলটাকা ইউনিয়নের প্রধান সাহারুল ইসলাম, মঠমুড়া ইউনিয়নের প্রধান মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাকিল আহমেদ বলেন, দেশের পরিবর্তন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নতুন যোগদানকারীদের সংগঠনের আদর্শ ও নীতির প্রতি আস্থা রেখে জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে নতুন যোগদানকারী সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।