মঙ্গলবার সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
মঙ্গলবার সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ |নয়া দিগন্ত

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন।

বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তিনি এই সফরে আসছেন। এর আগে ২০২৫ সালের ১১ অক্টোবর গুম বিষয়ক একটি প্রামাণ্যচিত্রে শুটিং করতে সালাহউদ্দিন আহমেদ সিলেটের তামাবিলে এসেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর শিলংয়ে গুম থেকে মুক্তি পেয়ে তামাবিল হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা যায়। কীভাবে তিনি এই পথ মাড়িয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছিলেন প্রামাণ্যচিত্রে সেই দৃশ্য তুলে আনা হয়।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন। সিলেটে পৌঁছে দুপুরে তিনি বিজিবি সেক্টর সদর দফতরে উপস্থিত হয়ে -এর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এ সময় তিনি স্থিরচিত্র পর্বে অংশ নেয়ার পাশাপাশি ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।

সফরকালে মন্ত্রী বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত সফরসূচির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।