জকিগঞ্জে সাঁকো থেকে নদীতে পড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

স্থানীয় বাসিন্দা সাংবাদিক রহমত আলী হেলালী পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিশুটি ফুফুর বাড়ি থেকে একা নিজেদের বাড়িতে ফিরছিল। বাড়ির পাশের নদীর উপর বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নিহত শিশু মিজানুর রহমান
নিহত শিশু মিজানুর রহমান |ফাইল ছবি

সিলেটের জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে পড়ে নদীর পানিতে ডুবে মিজানুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় চৌধুরী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান উপজেলার কাজলসার ইউনিয়নের উত্তর জামুরাইল গ্রামের প্রবাসী শাহীন আহমদের ছেলে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক রহমত আলী হেলালী পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুরের দিকে শিশুটি ফুফুর বাড়ি থেকে একা নিজেদের বাড়িতে ফিরছিল। বাড়ির পাশের নদীর উপর বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়।

ঘটনাটি পাশের বাড়ির এক মহিলা দেখে চিৎকার করে সবাইকে ডাকে এবং উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু পানির নীচে তলিয়ে যাওয়ায় সে শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর পানিতে জাল ফেলে শিশুটির লাশ উদ্ধার করেন।

শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।