খালিয়াজুরীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ পাঁচজনকে আটক করে জরিমানা

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর ও নূরালীপুর গ্রামের ধেনু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ পাঁচজনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খালিয়াজুরীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ পাঁচজনকে আটক করে জরিমানা
খালিয়াজুরীতে বালু উত্তোলনের সময় নৌকাসহ পাঁচজনকে আটক করে জরিমানা |নয়া দিগন্ত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর ও নূরালীপুর গ্রামের ধেনু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ পাঁচজনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, খালিয়াজুরী ধেনু নদী হতে ২৯ আগস্ট ২০২৬ তারিখ শনিবার রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাসির উদ্দীন তার পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং 'ফৌজিয়া ১' নামের একটি ৩২০০ ফুটের বালুর নৌকাসহ পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কবির হোসেনের ছেলে মো. শামীম মিয়া (৩২), জয়নাল আবেদীনের ছেলে মো. সৈয়দ হোসেন ও শামীম মিয়া (৩০) এবং জামালগঞ্জ থানার মো. মাহবুব হোসেনের ছেলে ইয়াছিন মিয়া ও জাকির হোসেনের ছেলে হাসান মিয়াকে আটক করেন।

খবর পেয়ে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয় ৩০ আগস্ট রোববার সকালে বালু উত্তোলনকারী পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের অপরাধের কথা স্বীকার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত পাঁচজনের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে মোট ২,৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন, ‘নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়, তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। জরিমানা আদায় না হলে ৩১ আগস্ট সোমবার সকালে যথাযথ পুলিশ পাহাড়ায় তাদেরকে নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হবে।’