এসএমপির ৩২ ঘণ্টার অভিযানে গ্রেফতার ১১৬

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৭টি যানবাহন আটক করেছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ১১৬ আসামি
সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ১১৬ আসামি |ফাইল ছবি

সিলেট নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযানে মোট ১১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, ছিনতাইকারী, চোর, জুয়াড়ি, হকার, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামিরা রয়েছেন।

এদিকে একই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯৭টি যানবাহন আটক করেছে।

বুধবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।