রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বুধবার (১৫ জুলাই) রাতে খাবার খেয়ে মোশারফ খান তার মাছের ঘেরে যান। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাত পরিচয় পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে মোশারফকে পড়ে থাকতে দেখেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা |নয়া দিগন্ত

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে মাছের ঘেরের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোশারফ খান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওই মাছের ঘেরের পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো: মোশারফ খান উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে।

কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাতে খাবার খেয়ে মোশারফ খান তার মাছের ঘেরে যান। এরপর আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাত পরিচয় পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে মোশারফকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে খবর দেন।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্যে থেকে মোশারফ খানের লাশ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এ ঘটনায় কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।