দর্শনায় এলজিসিআরআরপি প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহামদ

‘প্রতিটি পৌরসভার উন্নয়ন মূলত নির্ভর করে নিজস্ব রাজস্ব আদায় এবং নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর। পৌরবাসী যথাযথ সেবা চায়।’

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
দর্শনায় এলজিসিআরআরপি প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহামদ
দর্শনায় এলজিসিআরআরপি প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব কবির আহামদ |নয়া দিগন্ত

বিশ্বব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় বাস্তবায়নাধীন ‘কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি)-এর আওতায় দর্শনা পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন শেষে দর্শনা পৌরসভার সভাকক্ষে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব কবির আহামদ বলেন, ‘প্রতিটি পৌরসভার উন্নয়ন মূলত নির্ভর করে নিজস্ব রাজস্ব আদায় এবং নাগরিক সেবার মান বৃদ্ধির ওপর। পৌরবাসী যথাযথ সেবা চায়। আর এই সেবার মান বাড়াতে হলে পৌর কর্তৃপক্ষকে রাজস্ব আদায়ের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘কেবল অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, তার পাশাপাশি জনগণের ট্যাক্স প্রদানের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে। সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও টেকসই উন্নয়নের অংশীদার হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— এলজিসিআরআরপি (ঢাকা)-এর প্রকল্প পরিচালক নাজমুল সাদাত জিল্লুর রহমান, খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর মশিউর রহমান, চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: সারমিন সুলতানা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

এছাড়াও দর্শনা পৌরসভার সচিব সাজেদুল আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, প্রধান সহকারী শাহ আলম এবং উপসহকারী প্রকৌশলী হারুন অর রশিদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এর আগে সরকারের দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দর্শনা পৌরসভা চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন অতিরিক্ত সচিব কবির আহামদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।