যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি |নয়া দিগন্ত

যশোরে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ বাতিল ও ন্যায্য ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন তারা।

ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার ব্যানারে অনুষ্ঠিত হয় সমাবেশ ও কর্মবিরতি পালন।

হাসপাতালের ২০০-২৫০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মসূচিতে অংশ নেন।

আন্দোলনরত চিকিৎসকদের দাবি হচ্ছে এফসিপিএস প্রশিক্ষণের প্রহসনমূলক অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, চিকিৎসকদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য ভাতা প্রদান করা।

বিক্ষোভ সমাবেশে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি মিশকাতুল আরেফিন, সাধারণ সম্পাদক মিরাজ আল মান্না, সাংগঠনিক সম্পাদক আফিদা ইয়াসমিন প্রমুখ বক্তৃতা করেন।