বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী শহর শাখার ওলামা বিভাগের উদ্যোগে পৌরসভাতে অবস্থান রত বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি ও খলিফার হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুল ইসলাম শামিম।
প্রধান মেহমান বলেন, ‘পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সেরা হচ্ছে ঈমানদার, আর ঈমানদারদের মধ্যে সেরা হচ্ছে আলেম-ওলামা,আমরা সেই সেরা । মানুষ যারা রাসূলের (সা:) ওয়ারিশ তাই আমাদেরকে রাসূলের (সা:) আদর্শ বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, আমাদেরকে সব ধরনের ভুল ধারণা দূর করে সঠিক ধারণা অর্জন করতে হবে, আমাদেরকে বেশি বেশি কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে এই সমাজে সঠিক দিক নির্দেশনা দেয়া যাবে।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চৌমুহনী শহর সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, তিনি ওলামা মাশায়েখদের প্রশ্নের উত্তর দেন এবং তাদেরকে বেশি বেশি অধ্যয়ন করার পরামর্শ দেন।
উক্ত মতবিনিময়ে সভায় সভাপতিত্ব করেন ওলামা বিভাগের চৌমুহনী শহর শাখার সভাপতি জনাব মাওলানা ওসমান গনি, সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আবু আনসারী, প্রোগ্রাম আরো উপস্থিত ছিলেন চৌমুহনী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন, মসজিদ মিশন শহর সভাপতি মাওলানা আব্দুল আজিজ ওয়াসিম প্রমুখ।



