নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

সন্ধ্যায় তমালতলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন আলী। এ সময় মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে।

Location :

Natore
নিহত রতন আলী
নিহত রতন আলী |নয়া দিগন্ত

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে রতন আলী (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বড় বাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন উপজেলার নূরপুর মালঞ্চির চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তমালতলা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন আলী। এ সময় মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।