ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক পলাশ

বৃহস্পতিবার (৯ জুলাই) ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির পরিচিতি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
আদনান হোসেন ও রাজিউল হাসান পলাশ
আদনান হোসেন ও রাজিউল হাসান পলাশ |নয়া দিগন্ত

ঢাকার ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সদস্যদের সমর্থনে সভাপতি পদে গ্রিন টিভির প্রতিনিধি আদনান হোসেন ও সাধারণ সম্পাদক পদে আরটিভির প্রতিনিধি মো: রাজিউল হাসান পলাশ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ধামরাই উপজেলা পরিষদের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির পরিচিতি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি মো: হুমায়ুন রশিদ, সহ-সভাপতি মো: রাজন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মামুন, কোষাধ্যক্ষ বুলবুল খান পলাশ, প্রচার সম্পাদক নুর হোসেন, দফতর সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহান সিরাজী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আরিফুল ইসলাম সাব্বির, ওসমান গণি ও হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।