দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে আটক ১

সকালে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
আটক আকরাম আলী
আটক আকরাম আলী |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আকরাম আলী (৩৫) একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।

অভিযুক্ত আকরম আলী ওই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মরহুম ইরশাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে আকরাম আলী (৩৫)। ভিকটিমের পরিবারের এমন অভিযোগে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে থানা পুলিশ।

এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে (ওসিসি) ভর্তি করা হয়।