কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশের বিভিন্ন স্থানে গুপ্ত সন্ত্রাস ও ঝটিকা মিছিলের অপচেষ্টার প্রতিবাদে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মঙ্গলবার(২৩ জুন) বিকেলে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি পৌর মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই জায়গায় শেষে হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: শাহ আলম রাজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, সহ-সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো: খোরশেদ আলম, উপজেলা ছাত্রদল সভাপতি ফখরুল হাসান, সম্পাদক আবির চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার জাকির বাঁধন প্রমুখ।
সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠন সমূহের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



