গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গাংনী হাসপাতাল বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল বাজারে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি দলের পৌর শাখার সভাপতি সুলেরী আলভীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো: আমজাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ মো: নাসির উদ্দিন, জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম।
কর্মসূচিতে বিএনপি নেতা শাহজাহান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, নুরুজ্জামান হকা, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মফিজ উদ্দিন, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, নুর ইসলাম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, পৌর বিএনপি নেতা আব্দুল গনি ও এনামুল হকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



