নওগাঁয় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নিহত শবনম ফারিয়া তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। বুধবার বিকেলে শবনম তার নানির সাথে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
নিহত শিশু শবনম ফারিয়া
নিহত শিশু শবনম ফারিয়া |নয়া দিগন্ত

নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শবনম ফারিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শবনম ফারিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহাদেবপুর উপজেলা শাখার দফতর সম্পাদক মো: জাকির হোসেনের একমাত্র মেয়ে।

জানা যায়, নিহত শবনম ফারিয়ার ভাইয়ের লেখাপড়ার সুবিধার জন্য শবনম ফারিয়া তার মা ও নানির সাথে নওগাঁ শহরের উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো। বুধবার বিকেলে শবনম তার নানির সাথে বাসার বাইরে বের হয়। এ সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে শবনম রাস্তায় পড়ে গেলে অটোরিকশাটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কেউ আমাকে জানাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।