মিরসরাইয়ের এমপি নুরুল আমিনের সাথে কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ

মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ করেন মিরসরাই উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদাতা

Location :

Mirsharai
মিরসরাইয়ের এমপি নুরুল আমিনের সাথে কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ
মিরসরাইয়ের এমপি নুরুল আমিনের সাথে কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সৌজন্য সাক্ষাৎ করেন মিরসরাই উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘নুরুল আমিন এমপি তৃণমূল থেকে উঠে আসা এক নেতা।’

তিনি তিলে তিলে আজকের এই পর্যায়ে এসেছেন। এটি বাংলাদেশের রাজনীতিতে বিরল। আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য হামলা-মামলার শিকার হয়েও তিনি দলীয় নেতাকর্মীদের নিজ সন্তানের মতো বুকে আগলে রেখেছেন। মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় খুশি নেতাকর্মীরা।’

সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘মিরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে ইউপি সদস্যের পদ থেকে আজকের এই পর্যায়ে এনেছেন। সাধারণ মানুষের আস্থা আর বিশ্বাস অর্জন করতে পারাটাই আমার যোগ্যতা। নানা সময় দলের নানান পদে কাজ করতে গিয়ে অনেক ঘাত-প্রতিঘাত সইতে হয়েছে। তবু কখনও বিশ্বাস হারাইনি। মানুষ বিএনপিকে প্রচণ্ড ভালোবাসে। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চাই।’