নীলফামারীতে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল সমাবেশ

সমাবেশে প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের বলেন জেলা ,উপজেলা ,ইউনিয়ন,ওয়ার্ড এবং পাড়া মহল্লাসহ সকল স্তরে যুব সংগঠন মজবুত ও শক্তিশালী করতে হবে। যুগে যুগে যুবকরা যেভাবে সকল অন্যায়ের মোকাবেলায় এগিয়ে ছিল ভবিষ্যতেও যুবকরা এই দেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করবে

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে দায়িত্বশীল যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আহমদ রায়হানের সভাপতিত্বে নীলফামারী আল হেলাল একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা জামায়াতের আমির আব্দুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম ও জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের বলেন জেলা ,উপজেলা ,ইউনিয়ন,ওয়ার্ড এবং পাড়া মহল্লাসহ সকল স্তরে যুব সংগঠন মজবুত ও শক্তিশালী করতে হবে। যুগে যুগে যুবকরা যেভাবে সকল অন্যায়ের মোকাবেলায় এগিয়ে ছিল ভবিষ্যতেও যুবকরা এই দেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করবে । সকল পর্যায়ের যুবকদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত এবং বেকারত্ব দূরীকরণে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।