আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবক আহত

ঢাকার আশুলিয়ার একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Location :

Dhaka
আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবক আহত
আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবক আহত |নয়া দিগন্ত

আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

ঢাকার আশুলিয়ার একটি বাসাবাড়িতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবকের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল আনুমানিক ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল পবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রনি দীর্ঘ প্রায় আট বছর ধরে পবনারটেক পশ্চিমপাড়ার ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ও গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই বাড়ির নিচতলায় বসবাস করতেন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে ইমরানের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রনিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটায় রনির হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।