নাটোরে অস্ত্র মামলায় যুবকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রজন আলীকে দোষী সাব্যস্ত করে দুটি ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একই সাথে কার্যকর হওয়ায় কার্যত তাকে ১০ বছর কারাভোগ করতে হবে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম এ রায় দেন
নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম এ রায় দেন |সংগৃহীত

নাটোরে অস্ত্র মামলায় রজন আলী (২২) নামে এক যুবককে দুটি ধারায় মোট ১০ বছর করে মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি ধারায় দেয়া সাজা একই সাথে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ফলে আসামিকে কার্যত ১০ বছরের সাজা ভোগ করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের স্পেশাল ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রজন আলী রাজশাহী শহরের শাহমখদুম থানার মো: কেতাব আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৮ জুন নাটোরে রাজশাহী থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসে র‌্যাব-৫-এর সদস্যরা তল্লাশি চালায়। এ সময় রজন আলীকে দু’টি দেশীয় পিস্তলসহ আটক করা হয়। পরে একই দিন এ ঘটনায় তার বিরেুদ্ধে র‌্যাবের এসআই শ্রী নিবাস মিস্ত্রি নাটোর থানায় অস্ত্র আইনে মামলা করেন।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রজন আলীকে দোষী সাব্যস্ত করে দুটি ধারায় মোট ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে দুটি সাজা একই সাথে কার্যকর হওয়ায় কার্যত তাকে ১০ বছর কারাভোগ করতে হবে। রায়ে আরো বলা হয়, মামলায় গ্রেফতারের পর থেকে রায় পর্যন্ত যত দিন হাজতবাস করেছেন, তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে।