মুন্সীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

আতিকুর রহমান বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতা অর্জনের জন্যও কাজ করতে হবে। যেখানেই শ্রমিকের সমস্যা, সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকবে।’

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট আতিকুর রহমান
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট আতিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মুন্সীগঞ্জ জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ পৌরসভার শিলমন্দির এলাকার পালকি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিদির আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। জেলা সেক্রেটারি মো: মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা আ জ ম রহুল কুদ্দুস, অন্যতম উপদেষ্টা মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী ও কেন্দ্রীয় দফতর সম্পাদক মো: নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের দুনিয়ার সফলতার পাশাপাশি আখিরাতের সফলতা অর্জনের জন্যও কাজ করতে হবে। যেখানেই শ্রমিকের সমস্যা, সেখানেই শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকবে।’

তিনি বলেন, ‘ফেডারেশনের কোনো কর্মী নিজেরা জুলুম ও চাঁদাবাজি করবেন না। অন্য কোনো সংগঠনের নেতাকর্মীদেরও জুলুম ও চাঁদাবাজি করতে দেয়া যাবে না। শ্রমিকরা যেখানেই বিপদে পড়বেন কিংবা হয়রানির শিকার হবেন, সেখানেই ফেডারেশনের নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।’

তিনি নেতাকর্মীদের সৎ ও আল্লাহভীরু হওয়ার পাশাপাশি পরিবারকেও আল্লাহভীরু পরিবার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলন আরো বক্তব্য রাখেন সদর উপজেলা উপদেষ্টা মো: নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার অন্যতম উপদেষ্টা মো: উজ্জ্বল হোসেনসহ সংগঠনের বিভিন্ন উপজেলা সভাপতি ও নেতারা।

সম্মেলনে শৃঙ্খলা বিভাগের দায়িত্বে ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভা সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় কোষাধ্যক্ষ মো: রাজু আহমেদ, সদর সভাপতি ডা: মনির হোসেন, টঙ্গীবাড়ী সভাপতি মোহাম্মদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।