দিনাজপুরে নৌকা ডুবে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেসা খাতুন মীম জানান, উদ্ধার অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢেপা নদী থেকে স্বাক্ষর কুন্ডুর লাশ উদ্ধার কর হয়। পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা ডুবুরি দলের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়।

Location :

Dinajpur
কাহারোল থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা ডুবুরি  দলের সাথে লাশ উদ্ধার অভিযানে অংশ নেয়।
কাহারোল থানা পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা ডুবুরি দলের সাথে লাশ উদ্ধার অভিযানে অংশ নেয়। |নয়া দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কাহারোলে কান্তনগর মন্দির থেকে নদীপথে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দিনাজপুর শহরের রাজবাড়ীর উদ্দেশ্যে আসার সময় ভক্তদের নিবেদিত বিভিন্ন সামগ্রী বহনকারী একটি নৌকা উল্টে স্বাক্ষর কুন্ডু (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কাহারোল উপজেলার ঢেপা নদীর বেলডাংগী ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে নিহত তার লাশ উদ্ধার করা হয়।

নিহত স্বাক্ষর কুন্ডু দিনাজপুর শহরের কালিতলা এলাকার সিন্টু কুন্ডুর ছেলে।

স্থানীয়রা জানায়, নৌকা উল্টে পানিতে তলিয়ে যাওয়ার ৮ ঘন্টার পর স্বাক্ষর কুন্ডুর লাশ উদ্ধার করা হয়।

কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেসা খাতুন মীম জানান, উদ্ধার অভিযান শেষে সন্ধ্যা ৬টার দিকে ঢেপা নদী থেকে স্বাক্ষর কুন্ডুর লাশ উদ্ধার কর হয়। পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা ডুবুরি দলের সাথে উদ্ধার অভিযানে অংশ নেয়।

তিনি জানান, উল্টে যাওয়া নৌকায় ছয়জন ভক্ত ছিলেন। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত ও স্বাক্ষর কুন্ডুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।