বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করার প্রতিবাদ ও তার নিয়োগ বাতিলের দাবিতে সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ২ নম্বর খলিফা পট্রিস্থ ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন সিদ্দিক খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ড. খ ম আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আবু তালেব আকন্দ, অধ্যাপক শাহীন রেজা, ইকবাল হোসেন সিদ্দিকী, আমির হোসেন, তাহেরা খাতুন প্রমুখ।
মানববন্ধন পরিচালনা করেন আব্দুল কাদের ইমন।



