লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত

বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শিমু আক্তার গুরুতর আহত হন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

Location :

Lakshmipur
সড়ক দুর্ঘটনায় ‍গৃহবধূ নিহত
সড়ক দুর্ঘটনায় ‍গৃহবধূ নিহত |প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বাসু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু আক্তার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের খায়রুল ইসলামের মেয়ে এবং একই এলাকার কাঠমিস্ত্রি শরীফের স্ত্রী। তার দুই ছেলে রয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসু বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শিমু আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার শামীম আফজাল বলেন, সড়ক দূর্ঘটনায় শিমু আক্তার নামে একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।