নোবিপ্রবিতে ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল
ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসালাম) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বধবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মিলাদ মাহফিলে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবির অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।