বংশী নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর লাশ উদ্ধার

উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
নারীর লাশ উদ্ধার
নারীর লাশ উদ্ধার |ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ের বংশী নদী থেকে গলায় কলস ও চোখমুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান। এর আগ শুক্রবার রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ছাহেরা খাতুন হাজীপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মরহুম ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল হুদা খান বলেন, ‘বংশী নদীতে একটি লাশ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখমুখ ও গলায় কলসি বাঁধা লাশটি উদ্ধার করে। শনিবার সকালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি জন্য ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে, কীভাবে তার মৃত্যু হয়েছে।’

Topics