নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
নীলফামারী সরকারি কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিক্যাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো: শামসুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলতাফুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো: জাহাঙ্গীর আলম।

এ সময় বক্তারা বলেন, নীলফামারী সরকারি কলেজ দীর্ঘদিন ধরে জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। শিক্ষার্থীদের এ সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং কলেজ, পরিবার ও জেলার জন্যও গৌরবের।

তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।