বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার ষান্মাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা জামায়াত অফিসের হলরুমে শহর আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এই রুকন সম্মেলন অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দীন।
তিনি বলেন, ‘সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামীর উদ্দেশ, লক্ষ্য, নীতি-নৈতিকতা ও আর্দশ সাধারণ মানুষের কাছে আরো বেশি বেশি করে তুলে ধরতে হবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের পর জাতি একটি সুন্দর মুক্ত গণতান্ত্রিক পরিবেশ আশা করেছিল। বিগত ফ্যাসিস্ট সরকার যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, শহর সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহসান আযাদ,সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, তৌহিদুর রহমান প্রমুখ।



