মুরাদনগরে ২ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইয়াবাসহ গ্রেফতার

এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোলাম সারোয়ারকে গ্রেফতার করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
গ্রেফতার গোলাম সারোয়ার
গ্রেফতার গোলাম সারোয়ার |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে দুইটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোলাম সারোয়ারকে (৩২) ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

রোববার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম সারোয়ার হায়দরাবাদ গ্রামের মরহুম চাঁন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলমের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গোলাম সারোয়ারকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।