কুড়িগ্রামে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ভিতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম হিরা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পারিবারিকভাবে তার দাফনের প্রস্তুতি চলছে বলে জানান।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
মৃত হিরা মিয়া
মৃত হিরা মিয়া |নয়া দিগন্ত

কুড়িগ্রামের সদরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন ব‌লে জানা গে‌ছে।

রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা মিয়া নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহীরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে হিরার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভিতরবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম হিরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পারিবারিকভাবে তার দাফনের প্রস্তুতি চলছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। তবে এ ঘটনায় কারো মৃত্যু হয়েছে কি না তা জানা নেই।