ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে মোস্তফা কামালকে সভাপতি ও গোলাম মোস্তফা বাবুলকে সেক্রেটারি করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই কমিটি অনুমোদন করা হয়।
সভায় স্থানীয় নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো: মোস্তফা কামাল। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটিতে অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে তাকে পৌর শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়।
সেক্রেটারি নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা বাবুল, যিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন— অফিস ও পাঠাগার সম্পাদক- ফারুক ই মো: আলামীন, অর্থ সম্পাদক- আব্দুল জব্বার আকন্দ, প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা লুৎফর রহমান, যুব সম্পাদক- মো: নাজমুল ইসলাম।
কমিটি অনুমোদনের পর উপস্থিত নেতৃবৃন্দ সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম ও জনসেবামূলক কর্মসূচি জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটি আগামী দিনে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত ও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নতুন সভাপতি মোস্তফা কামাল।



