ধামরাই বসতঘরে আগুন, ২ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে আগুন লেগেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় আগুন লাগার সংবাদ পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করে।

স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ৩৫ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে রাস্তা সরু থাকায় প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুত সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং চার লাখ টাকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছি আল্লাহর রহমতে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’